রিটার্ন ও রিফান্ড নীতি (Return & Refund Policy)
আমাদের কাস্টমারদের শতভাগ সন্তুষ্টি নিশ্চিত করতে আমরা সহজ রিটার্ন ও রিফান্ড সুবিধা দিয়ে থাকি।
■ অন দ্য স্পট রিটার্ন সুবিধা
ডেলিভারিম্যানের সামনে চেক করার নিয়ম: পণ্য বুঝে পাওয়ার সময় কুরিয়ার ম্যানের সামনেই স্লাইডারের গুণগত মান এবং সাইজ (৩৯-৪৩) ঠিক আছে কিনা তা চেক করে নেওয়ার সুযোগ পাবেন। যদি সাইজ না মেলে বা কোনো ডিফেক্ট থাকে, তবে আপনি অন দ্য স্পট পণ্যটি রিটার্ন করতে পারবেন।
■ রিটার্ন ও এক্সচেঞ্জের শর্তাবলী
ডেলিভারি নেওয়ার পর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নিচের কারণগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করে এক্সচেঞ্জ বা রিটার্ন করতে পারবেন:
- ভুল সাইজ বা কালার: অর্ডার করা সাইজ বা কালারের পরিবর্তে ভুল পণ্য ডেলিভারি হলে।
- ত্রুটিযুক্ত পণ্য: যদি স্লাইডারে কোনো ম্যানুফ্যাকচারিং ক্রুটি বা ছেঁড়া/ফাটা থাকে।
- অক্ষত অবস্থা: পণ্যটি অবশ্যই অব্যবহৃত এবং এর মূল প্যাকেজিং ও ট্যাগসহ অক্ষত অবস্থায় থাকতে হবে। ব্যবহারের পর কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ গ্রহণযোগ্য হবে না।
■ সাইজ পরিবর্তন নীতি
যদি ভুলবশত আপনি ভুল সাইজ অর্ডার করে থাকেন এবং ডেলিভারি নেওয়ার পর তা পরিবর্তন করতে চান, তবে কুরিয়ার চার্জ (ঢাকার ভেতরে ৫০ টাকা, ঢাকার বাইরে ১০০ টাকা) কাস্টমারকে প্রদান করে সাইজ এক্সচেঞ্জ করে নিতে হবে। তবে আমাদের ভুল শায়িত পণ্য পাঠানো হলে এক্সচেঞ্জ চার্জ সম্পূর্ণ ফ্রি।
■ রিফান্ড প্রক্রিয়া (Refund Process)
অন দ্য স্পট রিটার্ন অথবা আমাদের কাছে প্রোডাক্ট ফেরত আসার পর সেটি যাচাই করে সর্বোচ্চ ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রসেস করা হয়।
- পেমেন্ট মেথড: আপনার পছন্দ অনুযায়ী বিকাশ বা নগদের (bKash/Nagad Personal) মাধ্যমে রিফান্ডের টাকা পাঠিয়ে দেওয়া হবে।
- চার্জ কর্তন: কাস্টমার যদি পণ্যটি গ্রহণ করার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া রিফান্ড চান, তবে মূল প্রোডাক্টের মূল্য থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকা কেটে রেখে বাকি টাকা রিফান্ড করা হবে।
■ রিটার্ন ও রিফান্ডের জন্য যোগাযোগ
যেকোনো রিটার্ন বা রিফান্ড রিকোয়েস্টের জন্য আপনার অর্ডারের ইনভয়েস নম্বর বা ফোন নম্বরসহ সরাসরি নিচের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন:
শোরুমের ঠিকানা
দোকান নং: ১৬৪ (৩য় তলা), ঢাকা ট্রেড সেন্টার, গুলিস্তান, ঢাকা